ই-ওয়ান কালেকশন হ্যাপি রিটার্ন পলিসি - FAQ
ই-ওয়ান কালেকশন থেকে পছন্দের জুতো কিনে হতাশ হতে হয়েছে, এমনটা আমরা চাই না। তবে বিশাল অপারেশন চালাতে গিয়ে এবং ম্যানুয়ালি কাজ করার কারণে আমাদেরও কখনো ভুল হয়ে যেতে পারে। হয়তো ভুল সাইজ বা ভুল ডিজাইনের জুতো চলে গেল আপনার ঠিকানায়! সেক্ষেত্রেও আপনার সাথে আমাদের আস্থার সম্পর্ক যেন অটুট থাকে, সেজন্য আমরা দিচ্ছি ‘হ্যাপি রিটার্ন’ সুবিধা। এই সুবিধার আওতায় কোনো প্রোডাক্টে সমস্যা থাকলে খুব সহজেই সেটি পরিবর্তন করে ফ্রেশ প্রোডাক্ট বুঝে নিতে পারবেন। আমরা বিশ্বাস করি, কাস্টমারের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।
শুধুমাত্র ত্রুটিযুক্ত বা ভুল প্রোডাক্টের ক্ষেত্রে এই পলিসি প্রযোজ্য হবে। যে সকল ক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিটার্ন বা রিপ্লেস করতে পারবেন:
আপনার অর্ডার করা জুতোর সাইজের সাথে ডেলিভারি পাওয়া জুতোর সাইজ না মিললে।
অর্ডার করা কালার বা ডিজাইনের বদলে অন্য কোনো কালার বা ডিজাইনের জুতো পেলে।
প্রোডাক্টে কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি (যেমন: লেদার ছেঁড়া, সেলাই খোলা, দাগ থাকা বা সোলে সমস্যা) থাকলে।
ওয়েবসাইটের ছবি বা বিবরণের সাথে বাস্তবের প্রোডাক্টের বড় ধরনের অমিল থাকলে।
যেহেতু জুতো একটি পরিধেয় সামগ্রী, তাই রিটার্নের ক্ষেত্রে নিচের শর্তগুলো প্রযোজ্য হবে:
জুতোটি অবশ্যই সম্পূর্ণ অব্যবহৃত (Unworn) এবং নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে। বাইরে বা রাস্তায় ব্যবহার করা জুতো রিটার্নযোগ্য নয়।
জুতোর অরিজিনাল বক্স, প্যাকেজিং, মানি রিসিট এবং সাথে কোনো ট্যাগ থাকলে তা অবশ্যই অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে। ৭ দিন পার হয়ে গেলে অভিযোগ গ্রহণ করা হবে না।
পণ্য ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে প্রোডাক্টের সমস্যার স্পষ্ট ছবি তুলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি নিচের যেকোনো মাধ্যমে আমাদের জানাতে পারেন:
হোয়াটসঅ্যাপ: +880 1346751736
ফেসবুক পেজ ইনবক্স: https://www.facebook.com/eonecollection
প্রোডাক্টের সমস্যার ছবি বা আনবক্সিং ভিডিও পাঠালে আমরা দ্রুততম সময়ের মধ্যে সমাধান দিতে পারব।
ঢাকার ভেতরে: আমাদের ডেলিভারি এজেন্ট আপনার ঠিকানায় গিয়ে নতুন (ফ্রেশ) জুতোটি দিয়ে আসবে এবং একই সাথে ত্রুটিযুক্ত জুতোটি বক্সে করে ফেরত নিয়ে আসবে।
ঢাকার বাইরে: ঢাকার বাইরের কাস্টমারদের নিজ দায়িত্বে ত্রুটিযুক্ত জুতোটি সুন্দরবন, এসএ পরিবহন বা অন্য যেকোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে হবে। প্রোডাক্টটি আমাদের হাতে পৌঁছানোর পর আমরা যাচাই করে ফ্রেশ জুতোটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেব।
ঢাকার বাইরের কাস্টমারদের ক্ষেত্রে নিচের ঠিকানায় কুরিয়ার করতে হবে:
নাম: ই-ওয়ান কালেকশন (e one collection)
ফোন নম্বর: +880 1346751736
রিটার্ন করা প্রোডাক্টটি আমাদের কাছে আসার পর, ত্রুটি যাচাই-বাছাই করে পরবর্তী ৩-৫ কর্মদিবসের মধ্যে আমরা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ডেলিভারির ব্যবস্থা করব।
আমরা সাধারণত ত্রুটিযুক্ত প্রোডাক্টের বদলে ফ্রেশ প্রোডাক্ট (রিপ্লেসমেন্ট) দিয়ে থাকি। তবে যদি আপনার অর্ডার করা নির্দিষ্ট সাইজ বা ডিজাইনের জুতোটি আমাদের স্টকে আর না থাকে, তবে আমরা পরিশোধিত মূল্য রিফান্ড করে দেব। রিফান্ডের সিদ্ধান্ত নেওয়ার ৫-৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে (এক্ষেত্রে কুরিয়ার চার্জ রিফান্ডযোগ্য নয়)।
